Organic Chaba Surma Dry Fish (Shutki) চাবা সুরমা শুঁটকি – 250gm
৳ 333
সরাসরি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধায়নে প্রক্রিয়াজাত করা হয়। অর্গানিক চাবা সুরমা শুঁটকি স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকৃত শুঁটকি এবং এতে কোনো ধরণের কেমিক্যাল ও লবণ ব্যবহার করা হয় না। আমাদের শুঁটকি কড়া রোদে টাইট শুকানো। যার কারণে মাছ হাল্কা শক্ত হবে। ১০ থেকে ১৫ মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে যেন রান্না করলে ভালোভাবে সিদ্ধ হয়। অর্গানিক শুঁটকির প্রক্রিয়াজাতকরণের প্রক্রিয়া যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনি এটি স্বাস্থ্যের জন্য উপকারী উপাদানে ভরপুর। এতে প্রোটিন বা আমিষের পরিমাণ থাকে ৬০-৬৫ শতাংশ এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে। সেই সাথে তেল বা চর্বির পরিমাণ মাত্র ৫-৮ শতাংশ হয়ে থাকে।
Out of stock


Jotey Roy –
ড্রেসআপের শুঁটকি পছন্দের অন্যতম কারণ হলো এগুলো কেমিক্যাল ফ্রি এবং সংরক্ষণের জন্য কোনো লবণ ব্যবহার করা হয় না।
Rina Begum –
second time order. এর আগেও কিনেছিলাম কোয়ালিটি অনেক ভালো….
Sajia Sharmin –
কোয়ালিটি অনেক ভালো তবে দাম কিছুটা কম হলে আরো ভালো হতো
Rahima Khatun –
শুঁটকি গুলোর সাইজ বড় ছিল, লবন বা কোনো প্রকার পাউডার মেশানো ছিল না, আর রান্না করে খেয়ে দেখলাম অনেক মজার শুঁটকি।
Moriam Khatun –
আলহামদুলিল্লাহ!! শুঁটকি গুলো খুবই ভালো ছিলো, রান্না করলে অনেক মজার হয়, ধন্যবাদ ড্রেসআপকে
Khairul Basar –
অর্ডার করার ২ দিনের মাঝেই পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ! ভালো আমার তো পছন্দ হয়েছে, আপনারা চাইলে নিতে পারেন।
Aklima Khatun –
Price, quality, packing, dryness and delivery was excellent. Can buy.
Morsheda Khatun –
দামটা যদিও বাজারের তুলনায় একটু বেশি মনে হয়েছে তবে খেয়ে দেখার পর মনে হলো যে গুনগত মান বিবেচনায় দাম ঠিকই আছে
Jinnat Ara Sathi –
ড্রেসআপ আছে বলেই অনলাইন থেকে অর্গানিক শুঁটকি মাছ কিনে খাইতে পারছি…
Laila Begum –
পরিষ্কার আর ফ্রেশ মনে হচ্ছে। বাবল রেপ দিয়ে খুব ভালো করে মোড়ানো ছিল।
Apu Bosak –
২৫০ গ্রাম এর প্যাকেট করায় অল্প অল্প করে নিতে পারছি। এই জন্য ধন্যবাদ জানাই ড্রেস আপকে
Yasmin Akter Kona –
অনেক ফ্রেশ ছিল। প্রথম বার সুরমা শুঁটকি ট্রাই করলাম। আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন। ঘ্রাণও অনেক।